মক্তব শিক্ষাকে বেগবান করুন: মুফতি রশীদুর রহমান ফারুক বর্ণভী


admin প্রকাশের সময় : আগস্ট ৩০, ২০২৫, ০৯:৫৯ /
মক্তব শিক্ষাকে বেগবান করুন: মুফতি রশীদুর রহমান ফারুক বর্ণভী

জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণ ও ফয়জে বর্ণভী মক্তব বোর্ড বাংলাদেশ এর কাজকে বেগবান করতে শায়খুল হাদীস মুফতি রশীদুর রহমান ফারুক বর্ণভী আইম্মায়ে মাসাজিদ ও ধর্মপ্রাণ ঢাকাদক্ষিণবাসীর প্রতি আহবান জানিয়েছেন।

২৯ আগষ্ট শুক্রবার আঞ্জুমানে হেফাজতে ইসলাম ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার ইসলাহি মাহফিলে তিনি সকলের প্রতি এ আহবান রাখেন।

দ্বীনি ইলম, মুয়াল্লিম ও দ্বীনি দরসগাহ রক্ষা এবং কাজ বেগবান ও বিস্তারে সকলের ভুমিকার প্রয়োজন তুলে ধরেন। দুটি বোর্ড এক হয়ে কাজ করতে পারলে ‘নুরুন আলা নুর’ হবে বলেও মন্তব্য করেন।

জালালাবাদ ইমাম সমিতি ঢাকাদক্ষিণ ইউপি শাখা পরিচালিত মক্তব বোর্ডের প্রতি নিজের সন্তুষ্টি প্রকাশ করেন।

মক্তব শিক্ষাকে বেগবান করার মাধ্যমে ইউনিয়নের প্রতিটি ঘরকে মাদ্রাসায় পরিণত করার জোর দাবি জানান।