ঢাকাদক্ষিণ ইউনিয়ন ছাত্র জমিয়তের ৪ নং ওয়ার্ড শাখা গঠন


admin প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২৫, ০৯:০৭ /
ঢাকাদক্ষিণ ইউনিয়ন ছাত্র জমিয়তের ৪ নং ওয়ার্ড শাখা গঠন

ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার অন্তর্গত ৪ নং ওয়ার্ড শাখা গঠন সম্পন্ন।

বৃহস্পতিবার বা’দ মাগরিব ঢাকাদক্ষিণ ইউনিয়ন জমিয়তের অস্থায়ী কার্যালয়ে হা. মাহমুদুল হাসানকে সভাপতি, রেহান আহমদকে সাধারণ সম্পাদক ও সাইফুর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

শাখার সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল্লাহ ইকরামার সঞ্চালনায় এবং দফতর সম্পাদক ছাব্বির হুসেন রবিউল এর তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি হা. ইমাদ উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন শাখার সহ সাধারণ সম্পাদক হা. ফাহিম আহমদ, প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন ছাত্র জমিয়ত জেলা দক্ষিন শাখার অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা, বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি আবু সালেহ উসমান, প্রধান বক্তা হিসাবে বক্তব্য প্রদান করেন গোলাপগঞ্জ উপজেলা শাখার সফল সাধারণ সম্পাদক হা. নাঈম আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সহ সভাপতি হা. মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক সুলতান আবু নাদের, সহ সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ, অর্থ সম্পাদক আফসার আহমদ, প্রশিক্ষণ সম্পাদক তাজিম উদ্দিন, পাঠাগার সম্পাদক ফাহিম আহমদ, সমাজ কল্যাণ বিষয়ক সাইদুল ইসলাম পাবেল, সদস্য রেহান আহমদ, আব্দুল্লাহ প্রমুখ।