

গোলাপগঞ্জ উপজেলার ৯নং পশ্চিম আমুড়া ইউনিয়ন ছাত্র জমিয়তের কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে।
শুক্রবার বাদ মাগরিব, অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন শাখার আহ্বায়ক মকবুল হুসাইন এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব নাসিম আহমদ।
কাউন্সিলের সূচনালগ্নে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ছাত্র জমিয়তের সাবেক পাঠাঘার সম্পাদক হাফিজ আব্দুর রাজ্জাক।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা আজির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ইমদাদ উদ্দিন সালিম, গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক হাঃ মাওঃ আবুল কাসিম, ইউনিয়ন জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জিল্লুর রহমান, জমিয়ত নেতা মাওলানা আব্দুর রশিদ, মাওলানা সাহান আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন যুব জমিয়ত আমুড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজ সাইদুল ইসলাম সাইদ, প্রচার সম্পাদক হাফিজ মাজেদ আহমদ ও যুব নেতা মাওলানা রেজওয়ান আহমদ রুমন।
কাউন্সিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ।
আপনার মতামত লিখুন :