ঢাকাদক্ষিণ জামেয়া ইসলামিয়া স্কুলে পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা


admin প্রকাশের সময় : আগস্ট ২৮, ২০২৫, ১৬:১৮ /
ঢাকাদক্ষিণ জামেয়া ইসলামিয়া স্কুলে পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা

‘জুলাই বিপ্লব এবং কবি নজরুল এর প্রাসঙ্গিকতা” শীর্ষক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকার সময় ঢাকাদক্ষিণ জামেয়া ইসলামিয়া স্কুলের হল রুমে অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ সরকারী ডিগ্রী কলেজের  প্রিন্সিপাল মু. জিল্লুর রহমান , দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, জালাল আহমদ, ম্যানেজার-ইসলামি ব্যাংক বাংলাদেশ, গোলাপগন্জ ব্রাঞ্চ,তাজুল ইসলাম,সাবেক প্রিন্সিপাল-গোলাপগঞ্জ জামেয়া ইসলামি উচ্চ বিদ্যালয়, ভূমি দাতা সদস্য  শাহিন আহমদ খান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাহফুজ আহমদ চৌধুরী, নরুল ইসলাম৷

১০ম শ্রেণির শিক্ষার্থী মাশরাফি মাহমুদ এর কোরআন তেলাওয়াত এবং সহকারী শিক্ষক বেলাল আহমদ এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল  জামিল আহমদ৷

সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও জামেয়া পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি রশীদ আহমদ৷ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বিপুল সংখ্যক অভিভাবকের উপস্থিততে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষাথীদের হাতে সম্মানিত অতিথি বৃন্দ পুরস্কার তুলে দেন৷

পুরস্কার বিতরণ শেষে সম্মানিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের দেয়াল লিখন ঘুরে দেখেন৷