

ঢাকাদক্ষিণে একঝাঁক তরুণ কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের ছাত্র জমিয়তে যোগদান করেছে।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নে বৃহস্পতিবার বা’দ মাগরিব ঢাকাদক্ষিণ ইউনিয়ন জমিয়তের অস্থায়ী কার্যালয়ে ছাত্র জমিয়তের আদর্শে অনুপ্রাণিত হয়ে একঝাঁক তরুণ কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থী আনন্দচিত্তে আনুষ্ঠানিকভাবে ছাত্র জমিয়তের ফরম পূরণ করে সংগঠনে যোগদান করেন।
শাখার সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল্লাহ ইকরামার সঞ্চালনায় এবং দফতর সম্পাদক ছাব্বির হুসেন রবিউল এর তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি হা. ইমাদ উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাখার সহ সাধারণ সম্পাদক হা. ফাহিম আহমদ।
প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ছাত্র জমিয়ত জেলা দক্ষিন শাখার অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা, বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি আবু সালেহ উসমান, প্রধান বক্তা হিসাবে বক্তব্য প্রদান করেন গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হা. নাঈম আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সহ সভাপতি হা. মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক সুলতান আবু নাদের, সহ সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ, অর্থ সম্পাদক আফসার আহমদ, প্রশিক্ষণ সম্পাদক তাজিম উদ্দিন, পাঠাগার সম্পাদক ফাহিম আহমদ, সমাজ কল্যাণ বিষয়ক সাইদুল ইসলাম পাবেল, সদস্য রেহান আহমদ, আব্দুল্লাহ প্রমুখ।
আপনার মতামত লিখুন :