ছাত্র জমিয়ত জামেয়া বারকোট ক্যাম্পাস শাখা গঠন


admin প্রকাশের সময় : আগস্ট ২৮, ২০২৫, ১৬:০০ /
ছাত্র জমিয়ত জামেয়া বারকোট ক্যাম্পাস শাখা গঠন

গোলাপগঞ্জ উপজেলাধীন ছাত্র জমিয়ত বাংলাদেশ জামেয়া ইসলামিয়া বারকোট ক্যাম্পাস শাখা গঠন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বাদ যুহর জামেয়া মিলনায়তনে শাখার কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি মাওলানা আবিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়ার শিক্ষা সচিব, জমিয়ত নেতা মাওলানা শিব্বির আহমদ ক্বাসেমী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি আবু সালেহ উসমান, প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক  হাফিজ নাঈম আহমদ, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক হাফিজ ইমদাদুল কবির ইমাদ।

কাউন্সিলে মাওলানা আবিদুর রহমানকে সভাপতি, জাকারিয়া আহমদকে সাধারণ সম্পাদক ও হা. রাশেদ আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।