গোলাপগঞ্জে নিজ ক্যাম্পসে ছাত্রদলের বৃক্ষ রোপণ


admin প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২৫, ১৬:১২ /
গোলাপগঞ্জে নিজ ক্যাম্পসে ছাত্রদলের বৃক্ষ রোপণ

গোলাপগঞ্জে নিজ ক্যাম্পাসে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করলো ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১ টার সময় ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মান্না আহমদের নেতৃত্বে ফলজ ও বনজ বিভিন্ন জাতের চারা নিজ ক্যাম্পাসে রোপন করা হয়।

এ চারার মধ্যে রয়েছে ৩টি কাটাল গাছের চারা, ২টি সুপারি গাছের চারা, ২ টি পেয়ারা গাছের চারা ও ২ টি আকাশি গাছের চারা।

এসময় উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক ফাহিম আহমদ, কলেজ ছাত্রদল নেতা নিশান, মাহি, তানিম, ইমছান, ইফতি প্রমুখ।