এসএমপি’র নতুন কমিশনার কুদ্দুস চৌধুরী, রেজাউল এন্টি টেরোরিজমে


admin প্রকাশের সময় : আগস্ট ২৫, ২০২৫, ১৬:০৪ /
এসএমপি’র নতুন কমিশনার কুদ্দুস চৌধুরী, রেজাউল এন্টি টেরোরিজমে

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনা পিটিসি’র কমান্ড্যান্ট ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-সেবা।

সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো.মাহাবুর রহমান শেখের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলী করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনারের দায়িত্ব দেয়া হয়।

আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-সেবা ইতোপূর্বে খুলনা পিটিসি’র কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে কর্মরত ছিলেন।

অন্যদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার ডিআইজি মো. রেজাউল করিম, পিপিএম-সেবাকে ঢাকার এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ এ প্রজ্ঞাপনে সই করেন।