সিলেটে শুরুতেই অ্যাকশনে সারওয়ার আলম


admin প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২৫, ১৬:৩০ /
সিলেটে শুরুতেই অ্যাকশনে সারওয়ার আলম

শুরুতেই অ্যাকশনে সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম। সাদাপাথর পরিদর্শনের পর কিছু লুট হওয়া পাথরও জব্দ করেছেন তিনি। তা এখনো পরিমাপ চলছে। পরে পাথরগুলো সাদাপাথরে পূণঃস্থাপন করা হবে।

 

 

জানা গেছে, বৃহস্পতিবার সকালে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করার পর বিকালে কোম্পানীগঞ্জের সাদাপাথর পরিদর্শন করেন সারওয়ার আলম।

 

পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। এসময় তিনি জানান, পাথর উদ্ধার, প্রতিস্থাপন এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে। সে লক্ষ্যে তারা কাজ করছেন।

ফেরার পথে তিনি কোম্পানীগঞ্জের টুকেরগাঁওয়ে অবৈধভাবে মজুদ করা পাথর জব্দ করেন তিনি।

 

এসময় চাচা-ভাতিজা, মেসার্স আল করিম ক্রশার মিলসহ ও নামহীন আরেকটি মিলে রাখা বিপুল পরিমাণ অবৈধ পাথর জব্দের নির্দেশ দেন।

 

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া জানান, কিছু পাথর জব্দ করা হয়েছে। পরিমাণটা বলা যাচ্ছেনা। কারণ এখনো পরিমাপ চলছে। সেগুলো সাদাপাথরে প্রতিস্থাপন করা হবে।