সড়ক দুর্ঘটনায় আহত ছাত্র জমিয়ত কর্মী, শয্যাপাশে নের্তৃবৃন্দ


admin প্রকাশের সময় : আগস্ট ১৪, ২০২৫, ১৭:০৭ /
সড়ক দুর্ঘটনায় আহত ছাত্র জমিয়ত কর্মী, শয্যাপাশে নের্তৃবৃন্দ

নাঈম আহমদ: বিয়ানীবাজারে জমিয়তের মনোনীত প্রার্থী পরিচিতি ও কর্মী সমাবেশে গোলাপগঞ্জ থেকে শতাধিক গাড়ি বহর নিয়ে যাওয়ার পথে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হয়েছেন ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সদস্য শামসুল হুদা মামুন।

(১৪ আগস্ট) বৃহস্পতিবার দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে গোলাপগঞ্জ কদমতলী পয়েন্ট সংলগ্ন খান কমপ্লেক্সের সামনে এ দূর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য সিলেট শহরস্থ নর্থ ইষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

সমাবেশ শেষে ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার একটি কাফেলা তাঁর চিকিৎসার খোঁজ খবর নিতে যান।

এ কাফেলাতে ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদুদ্দীন সালিম, সিলেট জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা, গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাছিম আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ ইমাদ উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ ইকরামা সহ প্রমুখ।