

গোলাপগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বর্ণাঢ্য র্যালী ও আলেচনা সভা অনুষ্ঠি হয়।
উপজেলা যুব উন্নয়ন অফিস আয়োজিত র্যালূটি উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণের পর আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা মতেল জামে মসজিদের কনফারেন্স হলে অনুষ্ঠিত সণায় সভাপতিত্বে করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সালা উদ্দিন।
উপজেলা সমবায় কর্মকর্তা ছদরুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জিন্নুর আহমদ চৌধুরী, উপজেলা প্রাণী সম্পদ অফিসার জুনায়েদ কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রাব্বানী মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মুহম্মদ হিরণ, পরিসংখ্যান অফিসার মিন্টু সরকার, পল্লী উন্নয়ন অফিসার মোহাইমিনুল ইসলাম ও সুহেল আজমদ।
অনুষ্ঠানে ২ জনকে ৬০ হজার টাকা করে যুব ঋন দেওয়া হয়। এবং ৬ জন যুব উন্নয়নে প্রশিক্ষণের সনদপত্রে প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :