গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণ ইউনিয়ন জমিয়তের যৌথ পরামর্শ সভা সম্পন্ন


admin প্রকাশের সময় : আগস্ট ১১, ২০২৫, ১৭:৩০ /
গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণ ইউনিয়ন জমিয়তের যৌথ পরামর্শ সভা সম্পন্ন

গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণ ইউনিয়ন জমিয়তের যৌথ পরামর্শ সভা সম্পন্ন হয়েছে।

আগামী ১৪ই আগস্ট বৃহস্পতিবার সিলেট ৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের প্রার্থী ঘোষণা ও কর্মী সমাবেশ সফলের লক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলাধীন ৬ নং ঢাকাদক্ষিণ ইউনিয়ন জমিয়তের (১১ আগস্ট) সোমবার যৌথ জরুরী পরামর্শ সভা সফল ভাবে সম্পন্ন হয়েছে এবং সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

পরামর্শ সভায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম গোলাপগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাও. মাহফুজ আহমদ সাহেব, ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মাও. ফয়সল আহমদ সাহেব, সহ-সাধারণ সম্পাদক মাও. বিলাল আহমদ সাহেব, প্রচার সম্পাদক মাও. জামাল আহমদ সাহেব, জমিয়ত নেতা মুফতি তানবির আহমদ, উপস্থিত ছিলেন যুব জমিয়ত ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি মাও. আফজাল হুসাইন সাহেব, সাধারন সম্পাদক মাও. মাহমুদুল হক, সহ-সাধারণ সম্পাদক শাকিল আহমদ, মাও. সাজ্জাদ আহমদ, যুব জমিয়ত নেতা মো: আব্দুল মালেক, লিমন আহমদ, উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত গোলাপগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক হা. নাঈম আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ ইমাদ উদ্দিন, সাধারন সম্পাদক আব্দুল্লাহ ইকরামা, অর্থ সম্পাদক আফসার আহমদ, প্রশিক্ষণ সম্পাদক তাজিম উদ্দিন, দফতর সম্পাদক সাব্বির হুসেন রবিউল প্রমুখ।