গোলাপগঞ্জে মধ্যরাতে যুবদল কর্মী খুন


admin প্রকাশের সময় : আগস্ট ১০, ২০২৫, ০২:৫১ /
গোলাপগঞ্জে মধ্যরাতে যুবদল কর্মী খুন

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় রবিবার (১০ আগস্ট) মধ্যরাতে ছুরিকাঘাতে এক যুবদল কর্মী খুন হয়েছেন।

রাত ২ টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার কদমতলি নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রনি হোসাইন। এ হত্যার সঙ্গে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের শেখ রাজু নামের এক নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে।

তথ্য সুত্রে জানাযায়, ঘটনার কয়েক ঘণ্টা আগে রনি তার ফেসবুক আইডিতে নারীঘটিত বিষয়ে রাজুর বিরুদ্ধে কয়েকটি পোস্ট করেছেন। এরই জের ধরে হ‍ত‍্যাকাণ্ডটি ঘটতে পারে বলে স্থানীয়দের বক্তব্য।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা বলেন, জড়িতদের ধরতে আমরা অভিযানে আছি।

এদিকে, ছুরিকাঘাতের পর রনির স্বজনরা তার রক্তাক্ত দেহ  সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তারা জরুরি বিভাগের গেট তালাবদ্ধ দেখতে পান। আধা ঘণ্টারও বেশি সময় ডাকাডাকির পরও কেউ না খুললে ক্ষুব্ধ স্বজনরা গেটের তালা ভাঙতে চেষ্টা করেন। পরে একজন গেট খুলে দিলে রনির দেহ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান স্বজনরা। এসময় কর্তব্যরত চিকিৎক রনিকে মৃত ঘোষণা করেন।