

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ১নং বাঘা ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন হয়েছে। সভাপতি হিসেবে মাওলানা আমীর উদ্দিন জালালী ও সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা এনামুল হককে নির্বাচিত করা হয়।
শনিবার বাদ এশা বাঘা সোনাপুর বাজারে মাওলানা আমীর উদ্দিন জালালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোলাপগন্জ উপজেলার সভাপতি মাওলানা আব্দুল মতিন, সহকারী কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোলাপগন্জ উপজেলার সাধারণ সম্পাদক হাাফয মাওলানা এনামুল হক।
সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা আমীর উদ্দিন জালালীকে সভাপতি, মাওলানা সিরাজ উদ্দীনকে সহ সভাপতি, মাওলানা ফাতির আলীকে সহ সভাপতি, মাওলানা এনামুল হককে সাধারণ সম্পাদক, হাঃ মাও আতিকুর রহমান (কালাকোনী)কে সহ সাধারণ সম্পাদক, মাওলানা কামাল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা আং মালিক জালালীকে সহ সাংগঠনিক সম্পাদক, মাওলানা আং হান্নানকে অর্থ সম্পাদক, মাওলানা আং আলীমকে তা’লীম তারবিয়্যত সম্পাদক, মাওলানা আং মালিক (মদিনাবাদ)কে প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাওলানা যুবায়ের আহমদকে শিক্ষা সহিত্য গবেষণা সম্পাদক, মাওলানা আং রহমান লায়েছকে সমাজ কল্যাণ সম্পাদক, মুফতী শাহিদুর রহমানকে মক্তব প্রশি: বিষয়ক সম্পাদক, মাওলানা আং মালিক (উত্তর গাও)কে মসজিদ পাঠাগার সম্পাদক, হাঃ আতিকুর রহমান (গৌরা বাড়ী)কে দফতর সম্পাদক, মাওলানা তাজ উদ্দিন জালাল নগর সদস্য, মাওলানা ছলিম উদ্দিন এখলাছ পুর সদস্য, মাওলানা শাহ জাহান সোনাপুর সদস্য, মাওলানা মাহমুদ হুসেন মদিনাবাদ সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
আপনার মতামত লিখুন :