গোলাপগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ সম্পন্ন


admin প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৫, ১৭:৪১ /
গোলাপগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ সম্পন্ন

গোলাপগঞ্জে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্সা অধিদপ্তরের উদ্যোগে পুরস্কার বিতরণ করা হয়েছে।

পারফরমেন্স বেজড প্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)র আওতায় কৃতি শিক্ষার্থীদের মধ্যে এই পুরস্কার বিতরণ করা হয়।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্সা অফিস আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রাব্বানী মজুমদার।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।

বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, (শিক্ষা অধিদপ্তরের (ডিসেমিনেশন অব ন্যাশনাল কারিকুলাম স্কিমের সহকারী পরিচালক মোহাম্মদ আজমল হোসাইন।

বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের তোফায়েল আহমেদ চৌধুরী, উপজেলস প্রাণী সম্পদ অফিসার ডা. জুনায়েদ কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, শিক্ষার্থী নাজিম আহমদ, জামেয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিন্নুর আহমদ চৌধুরী, এমসি একাডেমী স্কুলের শিক্ষক অসীম কুমার শর্মা, গোলাপগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম আব্দুল জলিল।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আশরাফুল হক চৌধুরী। অনুষ্ঠানের পর ২৫ জন কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্বারক ও পুরস্কার হাতে তুলে দেয়া হয়।