উত্তরায় নিহত শিক্ষার্থীদের স্মরণে হুসাইনিয়া ছাত্র সংসদের দোয়া মাহফিল
admin
প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৫, ২৩:৩৬ /
০
নাঈম আহমদ: ঢাকার উত্তরায় নিহত শিক্ষার্থীদের স্মরণে হুসাইনিয়া ছাত্র সংসদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২২ জুলাই ২৫ ইং মঙ্গলবার বাদ যোহর হুসাইনিয়া হলরুমে সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকাদক্ষিণ দারুল উলূম হুসাইনিয়া মাদ্রাসার হুসাইনিয়া ছাত্র সংসদের উদ্যোগে ঢাকার উত্তরায় প্রশিক্ষণ মহড়ার বিমান বিধ্বংসে নিহত মাইলেস্টোন কলেজের শিক্ষার্থীদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল সংসদের সভাপতি মাওলানা খায়রুল আমীন আনওয়ারী হাফিঃ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিয নাঈম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এসময় নসীহত করেন মাদ্রাসার নির্বাহী মুহতামীম মুফতি খায়রুল আমীন মাহমুদী হাফিঃ। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আব্দুল্লাহ মাসরুর আকুনী হাফিঃ।
আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার আসাতেজায়ে কেরাম, এলাকার মুরুব্বিয়ানে কেরাম ও ছাত্রবৃন্দ
আপনার মতামত লিখুন :