

গোলাপগঞ্জে হুসাইন মুহাম্মদ এরশাদের ৬ষ্ট মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে দোয়া পরিচালনা করেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল।
দোয়া মাহফিলের পূর্বে আলোচনা সভায় উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মজির উদ্দিন চাকলাদারের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আসজাদুর রহমান রুম্মানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক আহবায়ক কবির আহমদ, পৌর জাতীয় পার্টির আহবায়ক জহির উদ্দিন, সদস্য সচিব আব্দুর রউফ, সিনিয়র আহবায়ক ফারুক আলী, নাজিম উদ্দিন। দোয়া মাহফিলে উপজেলা ও পৌর জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :