

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে ১১ জুলাই ২৫ ইং রোজ শুক্রবার সকাল ৯:৩০টায় কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি শেখ হুসাইন আহমদ সাব্বিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমদ।
কর্মী শিক্ষা সভায় শুরুতে দারসুল কুরআন পেশ করেন ইসলামী ছাত্র মজলিস গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলার সাবেক সভাপতি রুহুল আমিন, খেলাফত মজলিন গোলাপগঞ্জ উপজেলা সহ- সাধারণ সম্পাদক মাইনুদ্দীন লিটন, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাসেম উদ্দিন, ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলার প্রশিক্ষণ সম্পাদক শাহিন আহমদ ফামান, গোলাপগঞ্জ পৌর শাখার সভাপতি সাদিকুর রহমান, উপজেলা উত্তর শাখার সভাপতি সাব্বির আহমদ।
আপনার মতামত লিখুন :