জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা


admin প্রকাশের সময় : জুলাই ৩, ২০২৫, ১৫:৩০ /
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দেশব্যাপী তরুণদের অংশগ্রহণে ‘আইডিয়া প্রতিযোগিতার’ আয়োজন করছে স্থানীয় সরকার বিভাগ।

তরুণদের উদ্ভাবনী ভাবনা ও অংশগ্রহণের মাধ্যমে জেলাপর্যায়ে এ ঐতিহাসিক ঘটনা স্মরণে কার্যক্রম বাস্তবায়ন করাই এ প্রতিযোগিতার উদ্দেশ্য। প্রতিটি জেলার নির্বাচিত আইডিয়া স্থানীয় জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হবে।

প্রতিপাদ্য: ‘আমার চোখে জুলাই বিপ্লব’

যারা অংশ নিতে পারবেন:

– ১৫ থেকে ৩০ বছর বয়সি তরুণ-তরুণী

– স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

– যুব ক্লাব, ডিবেট, স্কাউট, রোভার ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য অথবা যেকোনো তরুণ-তরুণী।

– এককভাবে অথবা সর্বোচ্চ ৩ জনের দলে অংশগ্রহণ করা যাবে (দলে একজন নারী সদস্য বাধ্যতামূলক)।

আইডিয়া জমা দেওয়ার কাঠামো:

১–২ পৃষ্ঠার ধারণাপত্র (বাংলা বা ইংরেজি), যাতে অন্তর্ভুক্ত থাকবে:

– আইডিয়ার শিরোনাম

– বিবরণ (স্থান উল্লেখসহ) ও উদ্দেশ্য

– বাস্তবায়ন পরিকল্পনা

– আনুমানিক বাজেট (সর্বোচ্চ ১০ লাখ টাকা)

– প্রত্যাশিত প্রভাব

– প্রেরকের নাম ও যোগাযোগের তথ্য

জমাদানের নিয়মাবলি:

জমাদানের শেষ তারিখ: ৮ জুলাই ২০২৫

জমাদানের স্থান: নিজ জেলার জেলা পরিষদ বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়।

জেলা পরিষদে যোগাযোগ করে ইমেইলেও জমা দেওয়া যাবে।

সম্ভাব্য আইডিয়ার উদাহরণ:

– দেয়ালচিত্র

– পথনাটক বা মঞ্চনাটক

– প্রদর্শনী

– ওয়ার্কশপ ও গণসচেতনতা অভিযান

– যেকোনো উদ্ভাবনী ধারণা

বাস্তবায়নের প্রক্রিয়া:

নির্বাচিত প্রতিটি আইডিয়া সংশ্লিষ্ট জেলার জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়ন হবে। জেলা পরিষদ প্রেরণকারী ব্যক্তি বা দলের সঙ্গে সমন্বয় করবে এবং সব আর্থিক লেনদেন জেলা পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হবে।