জুলাই শহীদদের জন্য বায়তুল মোকাররমে বিশেষ মোনাজাত


admin প্রকাশের সময় : জুলাই ১, ২০২৫, ১৫:২২ /
জুলাই শহীদদের জন্য বায়তুল মোকাররমে বিশেষ মোনাজাত

জুলাই গণঅভ্যুত্থানে যে সকল ছাত্র জনতা শাহাদাত বরণ করেছেন তাঁদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে মঙ্গলবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

baitul-2

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মো. মিজানুর রহমান। এসময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আঃ ছালাম খান, দিনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ছাত্র জনতার রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়।