শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হলেন চকরিয়ার মাওলানা জাহিদুল ইসলাম


admin প্রকাশের সময় : জুন ৩০, ২০২৫, ১৮:৪০ /
শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হলেন চকরিয়ার মাওলানা জাহিদুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি: “জাতীয় হিফজুল কোরআন ও সীরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলন ২০২৫”। অনুষ্ঠানে তিনি এ সম্মানে ভূষিত হন। গতকাল বেলা ২.০০ টার সময় ঢাকা উসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। সম্মাননা হিসেবে বিজয়ীদের কে সনদ,ক্রেস্ট,এবং চেক প্রদান করা হয়। তিনি কাকারা তাজুল উলুম দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করেন।এর পাশাপাশি তিনি সমাজ উন্নয়ন মূলক বিভিন্ন কাজে জড়িত আছেন। তিনি দক্ষিণ পালাকাটা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি। তিনি এ সম্মাননায় ভূষিত হওয়ায় মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে দেশ ও সমাজের আরও বেশি সেবা করার সুযোগ পেতে সকলের কাছে দোয়া চেয়েছেন।