৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসে সরকারি ছুটি


admin প্রকাশের সময় : জুন ১৯, ২০২৫, ২২:০৭ /
৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসে সরকারি ছুটি

আগামী ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা আসছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বৈঠক শেষে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী সাংবাদিকদের জানান, ৫ আগস্ট ছুটি ঘোষণা করা হবে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের দিবস উপলক্ষে।

এটা এই বছর থেকে প্রতিবছর পালিত হবে। ফারুকী জানান, আজকের বৈঠক জুলাই নিয়ে আলোচনা হয়েছে। সেখানে কি, কি কাজ করতে পারি তার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। ৫ আগস্টকে টার্গেট করে ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে।

মূল ইভেন্ট শুরু হবে জুলাইয়ে ১৪ তারিখ থেকে। চলবে ৫ আগস্ট পর্যন্ত । তার মূল লক্ষ্য হচ্ছে জুলাই যেভাবে সারা বাংলাদেশ এক হয়েছিল, তার অনুভূতিটাকে আবার ফিরিয়ে আনা। সেটা আমাদের মধ্যে আছে, তারপর পুনরুজ্জীবিত করা।

জুলাইয়ে কি কি কর্মসূচি থাকবে তা আগামী সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে ঘোষণা করা হবে বলেও জানান ফারুকী।