শরীফগঞ্জে ছাত্র জমিয়তের ওয়ার্ড কমিটি গঠন


admin প্রকাশের সময় : জুন ১৩, ২০২৫, ১৭:২১ /
শরীফগঞ্জে ছাত্র জমিয়তের ওয়ার্ড কমিটি গঠন

গোলাপগঞ্জে ছাত্র জমিয়ত শরিফগঞ্জ ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড কমিটি গঠন ও যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার ১৩/৬/২০২৫ ইং ৫ ও ৬ নং ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন যুব জমিয়ত শরিফগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্বাস আল মাহমুদ, ছাত্র জমিয়ত শরিফগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা এমাদ রায়হান, সাধারণ সম্পাদক মাওলানা আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু সুফিয়ান, প্রচার সম্পাদক সাব্বির আহমদ ও সদস্য নুর আহমদ।

সভা শেষে স্কুল ও মাদ্রাসার একঝাঁক ছাত্র জমিয়তের আদর্শে অনুপ্রাণিত হয়ে সদস্য ফরম পূরণ করে ছাত্র জমিয়তে যোগদান করেন। এ সময় যোগদানকারী সবাইকে জমিয়তী অভিনন্দন জানানো হয়।