

বৈষম্যবিরোধী আন্দোলনে গোলাপগঞ্জে নিহত ৭শহিদ পরিবারকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসন এই ঈদ উপহার প্রদান করে। এছাড়া ৫ শহিদ পরিবারকে দেওয়া হয়েছে ১০ লক্ষ টাকা করে সঞ্চয়পত্র।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফয়সাল মাহমুদ ফুয়াদ।
উপজেলা কনফারেন্স হলে অনুষ্ঠিত সবায় উপজেলার ৭শহিদ পরিবারের হাতে ঈদ উপহারের প্যাকেট প্রদান করা হয়। এছাড়া নগদ আরও ৫হাজার টাকা দেওয়া হয় তাদের। এছাড়া ৫ শহিদ পরিবারের মধ্যে সরকারের পক্ষ থেকে দেওয়া ১০ লক্ষ টাকা করে সঞ্চয়পত্র তুলে দেওয়া হয়। সঞ্চয়পত্র ও ঈদ সামগ্রী পেয়ে দারুণ উৎফুল্ল শহিদ পরিবারের লোকজন।
এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ বলেন, আমরা সবসময় শহিদ পরিবারের পাশে রয়েছি। তাূের যেকোন প্রয়োজনে আমরা সহযোগীতা করবো।
আপনার মতামত লিখুন :