

বায়তুল আমান নিশ্চিন্ত গোলাপগঞ্জ সিলেটের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘শিক্ষার্থী কাফেলা’র আয়োজনে অনুষ্ঠিত হলো ঈদ আনন্দ উৎসব। বুধবার ৪ জুন (২০২৫ ইং) সকাল ৭টার সময় মক্তব মিলনায়তনে ৫টি বিষয়ে প্রতিযোগিতা ও আনন্দ উপভোগের মাধ্যমে ৪২ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
বিচারকের দায়িত্ব পালন করেন মক্তব পরিচালক হাফিয নোমান মাহফুজ, সহকারী শিক্ষক জাকারিয়া আহমদ, ইত্তেহাদুল হুফফায ফাউন্ডেশন নিশ্চিন্ত এর সাধারণ সম্পাদক হাফিয মিনহাজুল ইসলাম সায়েক ও অর্থ সম্পাদক হাফিয ইমরানুল হক তাহের।
ক্বেরাত ক গ্রুপে ২০ জন অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে সিয়াম আলম, দ্বিতীয় স্থান অধিকার করে আব্দুল্লাহ সাফওয়ান, তৃতীয় স্থান অধিকার করে মুসা শাফিন।
ক্বেরাত খ গ্রুপে ১৮ জন অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে রাইয়ান আহমদ, দ্বিতীয় স্থান অধিকার করে রিফাত আহমদ, তৃতীয় স্থান অধিকার করে ফাহমিদা জান্নাত।
আযান গ্রুপে ২৩ জন অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে ফাওজিয়া হোসেন ত্বহা, দ্বিতীয় স্থান অধিকার করে আরিহা রুহমা, তৃতীয় স্থান অধিকার করে ইবাদ আহমদ।
মাসাইল গ্রুপে ৩০ জন অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে তাইবা জান্নাত, দ্বিতীয় স্থান অধিকার করে সাফা আলম, তৃতীয় স্থান অধিকার করে মাহির লাবিব।
হাতের লেখা গ্রুপে ২০ জন অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে মাহির লাবিব, দ্বিতীয় স্থান অধিকার করে ফাতেমা জান্নাত ইবা, তৃতীয় স্থান অধিকার করে ফাওজিয়া হোসেন ত্বহা।
সাধারণ জ্ঞান গ্রুপে ২৪ জন অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে নাজিফা নাওয়ার মারিয়া, দ্বিতীয় স্থান অধিকার করে মাহির লাবিব, তৃতীয় স্থান অধিকার করে ফাওজিয়া হোসেন ত্বহা। এবং চতুর্থ স্থান অধিকার করে ফাতেমা জান্নাত ইবা।
প্রত্যেক বিষয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদেরকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে এবং বাকি অংশ নেয়া প্রত্যেক প্রতিযোগিকে দেয়া হবে সান্ত্বনা পুরস্কার। শুক্রবার সকাল ১০টার সময় পুরস্কার প্রদান করা হবে।
আপনার মতামত লিখুন :