চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা


admin প্রকাশের সময় : মে ১৯, ২০২৫, ১৫:৩৪ /
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা

আগামী ৩০ মের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়টি ২৯ থেকে ৩০ মের মধ্যে ভারতের ওড়িশা উপকূল ও মায়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের মধ্যবর্তী এলাকায় স্থলভাগে আঘাত করতে পারে।

সোমবার (১৯ মে) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

তিনি লেখেন, মে মাসের ২৭ থেকে ৩০ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ২য় পূর্বাভাসে উল্লেখ করেছিলাম যে, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি মে মাসের ২৬ থেকে ২৯ তারিখের মধ্যে সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর নাম দেওয়া হবে শক্তি। এই ঘূর্ণিঝড়টি ২৯ থেকে ৩০ মের মধ্যে ভারতের ওড়িশা উপকূল ও মায়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের মধ্যবর্তী এলাকায় স্থলভাগে আঘাত করতে পারে।