কমলগঞ্জে মুন্সীবাজার টু রামেশ্বরপুর সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ


admin প্রকাশের সময় : মে ১৫, ২০২৫, ১৬:০২ /
কমলগঞ্জে মুন্সীবাজার টু রামেশ্বরপুর সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

হিফজুর রহমান তুহিন, কমলগঞ্জ প্রতিনিধিঃ কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার টু রামেশ্বরপুর সড়কের সংস্কার কাজটি এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পরিদর্শন করেছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর।

আজ বৃহস্পতিবার (১৫ মে) ১১টায় তিনি সরেজমিনে গিয়ে কাজের মান ও অগ্রগতির খোঁজ খবর নেন এবং এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে কাজের ইট ল্যাব টেস্টে পাঠানোর নির্দেশ এবং ঠিকাদারের মনোনীত কাজের তদারক মাও. হেলাল আহমদকে কাজ থেকে সরিয়ে ল্যাব টেস্টের রির্পোট আসার আগ পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর বলেন- “রাস্তাটির কাজে কিছু অনিয়মের অভিযোগ পেয়ে পরিদর্শনে এসে ইটের ল্যাব টেস্টসহ কিছু নির্দেশনা দিয়েছি। জনগুরুত্বপূর্ণ এ সড়ক উন্নয়নে যেন নিম্নমানের মালামাল দিয়ে কাজ করা না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। সবাই যার যার অবস্থান থেকে স্বচ্ছতার সাথে আইন মেনে কাজ করলে দেশের চেহারা পাল্টে যাবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম, ঠিকাদার দেবাংশু দেবনাথ, সাংবাদিক আবদুল হাই ইদ্রিছী প্রমুখ