নোমান মাহফুজের ৩টি ছড়া!


admin প্রকাশের সময় : মে ১৩, ২০২৫, ১৬:০৭ /
নোমান মাহফুজের ৩টি ছড়া!

(১)
প্রার্থনা

কোন এক শুক্রবারে
নামাজের সিজদায়,
ডেকে নিও রমজানে
রোজাদার অবস্থায়।
এই মনে আফসুস
করি রব ফরিয়াদ,
করে নিও মকবুল
গোলামের শেষ স্বাদ।

(২)
দুনিয়ার চিত্র!

কারো কাছে খুব ভালো
কারো কাছে মন্দ,
কেউ করে শ্রদ্ধা অতি
স্নেহে কেউ অন্ধ!
ভালো পথে ভালো মতে
পাবে না তো মিত্র,
এই হলো নীতিবানে
দুনিয়ার চিত্র!
মন্দ পথে বন্ধু হবে
খুঁজতে হবে না,
সুযোগেতে বাশ দিতে
পিছপা রবে না।

(৩)
পাপ!

তুমি যতো পাপ কাজ
করো মনে মনে,
সব জানে সব দেখে
রাব্বি আলামিনে!
তাই মনে রাখো ভয়
পাপ কাজে যেতে,
পাপ ছেড়ে পূণ্য করো
বেহেশতে যেতে।
পাপ টানে দোযখেতে
পাপে করে ধ্বংস,
পাপ করে যতো লোক
হলো তারা নিঃস্ব!

লেখক: নির্বাহী সম্পাদক— জিবি বার্তা ডটকম