স্কাউটিং সুশৃংখল জীবন গড়তে সহায়ক ভূমিকা পালন করে ——- জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ


admin প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৫, ১৬:২২ /
স্কাউটিং সুশৃংখল জীবন গড়তে সহায়ক ভূমিকা পালন করে ——- জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ

সিলেটে জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস,সিলেট জেলা সভাপতি মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন,স্কাউটিং সুশৃংখল জীবন গড়তে সহায়ক ভূমিকা পালন করে। একটি ভালো প্রজন্ম গড়তে শিক্ষার্থীদের মধ্যে স্কাউটিংকে আরও সম্প্রসারিত করতে হবে।যে তিনটি মূলনীতির ভিত্তিতে স্কাউটিং পরিচালিত হয়, প্রত্যেক মানুষ তা অনুসরণ করলে আমাদের এ সমাজে পরিবর্তন আসতে বাধ্য। অযথা ইন্টারনেট, মোবাইল ব্যবহারের কারণে অনেকেই সাইবার বুলিং এর শিকার হন। সচেতনতা বৃদ্ধির জন্য স্কাউট অঙ্গন থেকে কাজ করতে হবে। অযথা সময় নষ্ট থেকে বিরত থাকলে এবং অনুশাসন মেনে চলার মধ্যেই কল্যাণ রয়েছে। তিনি গতকাল সোমবার স্কাউট দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা স্কাউট সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ারুজ্জামান, জেলা স্কাউট কমিশনার জেসমীন বেগম এএলটি,সদর উপজেলা কমিশনার আহমদ আলী, জেলা স্কাউট লিডার আক্তার হোসেন এএলটি,জেলা কাব লিডার মোহাম্মদ আব্দুল্লাহ এএলটি,স্কাউটার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে জেলা স্কাউটস’র উদ্যোগে বৃক্ষ রোপণ ও পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়।