গাজায় মুসলিম গণহত্যার প্রতিবাদে ঢাকাদক্ষিণের সর্বস্তরের তাওহিদী জনতার বিক্ষোভ


admin প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৫, ১৩:৩৮ /
গাজায় মুসলিম গণহত্যার প্রতিবাদে ঢাকাদক্ষিণের সর্বস্তরের তাওহিদী জনতার বিক্ষোভ
আমেরিকার মদদে সন্ত্রাসী ইসরাঈল কর্তৃক যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় নিরীহ মুসলমানদের উপর বর্বর গণহত্যার প্রতিবাদে ঢাকাদক্ষিণের তাওহিদী জনতার ডাকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে।
০৭ এপ্রিল সোমবার বাদ যোহর ঢাকাদক্ষিণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সম্মুখ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ঢাকাদক্ষিণ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে চৌমুহনীতে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তীতে পথসভা অনুষ্ঠিত হয়। মাওলানা খালিদ সাইফুল্লাহর সভাপতিত্বে ও হা. নাঈম আহমদ এর পরিচালনায় উক্ত পথসভায় বক্তব্য রাখেন মাওলানা বুরহান উদ্দিন, জাবেদ মাহমুদ, তানজিম আহাদ, শেখ আব্দুল্লাহ উসামা, রাজু আহমদ প্রমুখ।
পরিশেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহের জন্য মাওলানা খালিদ সাইফুল্লাহর মুনাজাতের মাধ্যমে প্রতিবাদ সমাবেশ সমাপ্ত হয়।