

বাড়িতে গিয়ে ইফতার করা হয়নি গোলাপগঞ্জের মামুন আহমদের। সিলেটের গোলাপগঞ্জের সিলেট-জকিগঞ্জ সড়কে ট্রাক চাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী মামুন আহমদের। শনিবার (২২ মার্চ) বিকালে উপজেলার হেতিমগঞ্জ চৌমুহনীর অদুরে রফিপুর এলাকার নয়া মসজিদের পাশে এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত মামুন উপজেলার ফুলবাড়ি ইউপির সিংপুর পাঁচমাইল গ্রামের মাহবুবুর রহমান টেফন মিয়ার ছেলে।
জানা যায়, বিকালে মামুন আহমদ নিজ বাড়ি থেকে উপজেলার হেতিমগঞ্জ বাজারে মোটরসাইকেলে আসার পথে ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর এলাকার নয়া মসজিদের পাশে আশা মাত্র বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক মামুন আহমদকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় মামুন আহমদ সিটকে রাস্তায় পড়ে গেলে তাকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে তার অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটের বেসরকারি হাসপাতাল ইবনে সিনায় নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক মামুন আহমদকে মৃত ঘোষণা করেন।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মামুন আহমদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচা মো: মুহিত।
আপনার মতামত লিখুন :