

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এ নতুন জিএম আব্দুর রশীদের যোগদান
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১এর জেনারেল ম্যানেজার পদে যোগদান করেছেন মোঃ আব্দুর রশীদ। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি ২ থেকে পদোন্নতি নিয়ে তিনি সিলেটে আসেন। এর পূর্বে তিনি নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ২,ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ও চাপাই নবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত ছিলেন। জিএম আব্দুর রশীদের বাড়ী কুষ্টিয়া জেলার সদর উপজেলার ইছাখালী গ্রামে। তিনি গ্রাহক সেবা নিশ্চিত করনে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর সকল গ্রাহক,কর্মকর্তা-কর্মচারী সহ সংশ্লিষ্টদের সহয়োগীতা কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :