

গোলাপগঞ্জে বিআরটিসি ও অন্য একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোলাপগঞ্জের দাঁড়িপাতন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কারো অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।
জানা যায়, ঘন কুয়াশার কারণে সিলেটগামী একটি বিআরটিসি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের ২০ যাত্রী আহত হন। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি হেফাজতে নিয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা।
আপনার মতামত লিখুন :