

নিজস্ব প্রতিবেদন : সিলেটের গোলাপগঞ্জে ফাজিলপুর-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ফাজিলপুর যুব সংঘের উদ্দ্যোগে প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় শিক্ষা উপকরণ বিতরণ ও বিভিন্ন স্কুল কলেজের ছাএ ছাত্রীদের মধ্যে নগদ ভর্তি সহায়তা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ফাজিলপুর-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১০০ জন ছাএ/ছাত্রীদের মধ্যে আমেরিকা প্রবাসি জনাব শামসুল কবির( আলাউদ্দিন), যুক্তরাজ্য প্রবাসি জনাব হিরক উদ্দিন হিরু ও মিছলু আহমদের পৃষ্ঠপোষকতায় স্কুল ড্রেস, স্কুল ব্যাগ,জুতা সহ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এদিকে যুক্তরাজ্য প্রবাসী হিরক উদ্দিন হিরুর একক পৃষ্ঠপোষকতায় বিভিন্ন স্কুল কলেজের ছাএ/ছাত্রীদের মধ্যে ভর্তি সহায়তা বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শর্মিলা দাস এর সঞ্চালনায় ও প্রধান শিক্ষিকা শিখা রানী দে ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসি হিরক উদ্দিন হিরু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন ও বেতার এর তালিকাভূক্ত গীতিকার যুক্তরাজ্য প্রবাসি মাহতাব শাহ ফকীর।
ফাজিলপুর ১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুস শহিদ, অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষক স্মৃতি রানী চক্রবর্তী ও লুৎফুর নাহার গার্লস স্কুলের শিক্ষক রুমান আহমদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা সুফিয়ান আহমদ, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য গউসুল হাফিজ চৌধুরী সিতার সমাজসেবী মো; অলিউর রহমান অলি, সাবুল আহমদ সবুজ, রফিকুল ইসলাম চৌধুরী রানা, কাজি ছালিকুর রহমান, আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ রেফারি এসোসিয়েশন সিলেট জেলা শাখার সদস্য কুদ্রতুল ইসলাম খোকন, আব্দুল মুচ্ছব্বির, বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা বৃন্দ। ফাজিলপুর যুব সংঘের সদস্য ফাহিম আহমদ, হোসেন আহমদ,মাজেদ আহমদ সোহান ; মাহিম চৌধুরী , নুরুল আম্বিয়া চৌধুরী জয়, নাহিদ আহমদ সহ আরো অনেক।
আপনার মতামত লিখুন :