ট্রাম্পকে ড. ইউনূসের শুভেচ্ছা


admin প্রকাশের সময় : জানুয়ারি ২০, ২০২৫, ১৬:৫৩ /
ট্রাম্পকে ড. ইউনূসের শুভেচ্ছা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার বিজ্ঞপ্তিতে ও তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, এর আগে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টা তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। বার্তায় দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেছিলেন, দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের জন্য দুই দেশ কাজ করবে। আমরা সেই বিশ্বাস পুনর্ব্যক্ত করছি এবং ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদের শুরুতে তাঁকে শুভকামনা জানাই।