

দীর্ঘ প্রতীক্ষার পর গোলাপগঞ্জের ৬নং ঢাকাদক্ষিণ ইউনিয়নের ১৬টি সাবাহি মক্তবের প্রায় সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণের কেন্দ্রীয় মক্তব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৪ জানুয়ারী ২০২৫ ইং সকাল ৮টা থেকে ৪টি কেন্দ্রে একই প্রশ্নে একসাথে ১০ জন পরীক্ষকের বিচার কার্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪টি কেন্দ্রের তত্ত্বাবধানে ছিলেন বোর্ডের সভাপতি মাওলানা খাইরুল আমীন আনওয়ারী ও সাধারণ সম্পাদক হাফিয নোমান মাহফুজ।
পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন করেন ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সালেহ মোহাম্মদ জাকারিয়া, ঢাকাদক্ষিণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা খাইরুল আমীন মাহমুদী, মাদরাসাতুল বানাত আল ইসলামিয়া নগরের মুহতামিম মাওলানা ফরিদ আহমদ, ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা খালেদ আহমদ সাইফুল্লাহ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রউফ, নিশ্চিন্ত কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা সাহাব উদ্দিন সিদ্দিকী, ঢাকাদক্ষিণ পূর্ব বাজার শাহজালাল রহ. জামে মসজিদের মোতাওয়াল্লী খছরু মিয়া মেম্বার, সেক্রেটারী আব্দুল মান্নান, ক্যাশিয়ার সাদেক আহমদ, বিশিষ্ট মুরব্বী মছকন্দ আলী, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ জাবেদ মাহবুব, নিশ্চিন্ত জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য দেলওয়ার হোসেন, বায়তুল আমান সাবাহি মক্তব নিশ্চিন্ত’র পরিচালনা কমিটির সদস্য ছরওয়ার আহমদ ও তানজির আহমদ, বোর্ডের দায়িত্বশীলবৃন্দসহ বিভিন্ন এলাকার মানুষজন।
আপনার মতামত লিখুন :