ছাত্র জমিয়ত বাঘা ইউনিয়ন শাখার বিজয় র‍্যালি ও আলোচনা সভা


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৪, ১৭:৩১ /
ছাত্র জমিয়ত বাঘা ইউনিয়ন শাখার বিজয় র‍্যালি ও আলোচনা সভা

ছাত্র জমিয়ত বাংলাদেশ বাঘা ইউনিয়ন শাখার বিজয় র‍্যালি ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

শাখা সাধারণ সম্পাদক হাফিজ খুবায়েব আহমদের পরিচালনায় ও শাখা সভাপতি হাফিজ কবির আহমদের সভাপতিত্বে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন শাখা সহ সভাপতি হাফিজ জুবায়ের আহমদ।

বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে বাংলাদেশ বাঘা ইউনিয়ন শাখার সহ সভাপতি মাওলানা আমির উদ্দিন জালালি, সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম জুয়েল। গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ আব্দুস সালাম।

এছাড়া ছাত্র জমিয়ত বাঘা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন রাবেল, নাঈম আহমদ, এমরান আহমদ প্রমুখ বক্তব্য রাখেন। পরিশেষে ছাত্র জমিয়ত বাঘা ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ কবির আহমদের বক্তব্য ও জমিয়তে উলামায়ে ইসলামের সহ সভাপতি আমির উদ্দিন জালালি সাহেবের দোয়ার মাধ্যমে আজকের আয়োজনের সমাপ্তি হয়।