গোলাপগঞ্জে এইচএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের শিরিন মেমোরিয়াল ট্রাস্টের সংবর্ধনা


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২৪, ১৫:৩১ /
গোলাপগঞ্জে এইচএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের শিরিন মেমোরিয়াল ট্রাস্টের সংবর্ধনা

গোলাপগঞ্জে আল এমদাদ ডিগ্রী কলেজ চন্দরপুর-এর এইচএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টায় কলেজ হলরুমে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আল এমদাদ ডিগ্রী কলেজের এডহক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মহি উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের এডহক কমিটির সদস্য সচিব ও অধ্যক্ষ আবুল কালাম আজাদ, এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি মানিক মিয়া চৌধুরী, সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম, সমাজসেবী ডা. আব্দুল মতলিব, বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনাম উদ্দিন, ইউপি সদস্য হেলাল উদ্দিন খান, সমাজসেবী রেজাউল কবির রেজা, ইউপি সদস্য সালমান কাদের দিপু।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আল এমদাদ ডিগ্রী কলেজের এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য জায়দুল ইসলাম শিপু।

উপস্থিত ছিলেন সমাজসেবী কামাল উদ্দিন ভুট্টু, সমাজকর্মী জাফর উদ্দিন মান্না, সুহেল আহমদ, তারেক উদ্দিন, জাকের আহমদ, আরিফুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করা ২০ জন শিক্ষার্থীকে প্রাইজবন্ড ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।