

চতুর্থ ইব্রাহিম আলী স্মৃতি মেধবৃত্তি পরীক্ষা ফল প্রকাশ
গোলাপগঞ্জ প্রতিনিধি : চতুর্থ ইব্রাহিম আলী স্মৃতি মেধবৃত্তি পরীক্ষা ২০২৪ এর ফল প্রকাশ করা হয়েছে।
পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়।
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের কয়েকটি স্কুলের দশম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত এই মেধাবৃত্তি পরীক্ষায় এবার দশম শ্রেণিতে মেধা তালিকায় প্রথম হয়েছে পনাইরচক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সিদ্দিক হোসেন মাহিদ। দ্বিতীয় স্থান অধিকার করেছে অছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী তাসনিম তাহা।
তৃতীয় স্থান অধিকার করেছে বাগিরঘাট উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী মুরাদ ওয়াসিম আব্দুল্লাহ।
দশম শ্রেণিতে সাধারণ বৃত্তি পেয়েছে, আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের মোঃ আবিদুর রহমান। মসলম উদ্দিন খাঁন একাডেমির সুমাইয়া জান্নাত ইন্নি। শাহজালাল একাডেমির তানিম আহমদ। মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ের দ্বীপ জয় দেব। আল-রাইয়ান মেমোরিয়াল হাই স্কুলের মোছাঃ কলসুমা জান্নাত মনি। আছরগঞ্জ আলিম মাদ্রসার শাহরিয়ার আহমদ রায়হান।
অষ্টম শ্রেণিতে মেধা তালিকায় প্রথম হয়েছে আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রাপ্তি সরকার রাখি। ২য় স্থান অধিকার করেছে আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাজিফা তাবাসসুম। ৩য় স্থান অধিকার করেছে শাহজালাল একাডেমির শিক্ষার্থী আবু সাঈদ।
অষ্টম শ্রেণিতে সাধারণ বৃত্তি পেয়েছে
বাগির ঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা ইসলাম। মসলম উদ্দিন খাঁন একাডেমির শিক্ষার্থী
মোছাঃ ত্যায়িবা ইসলাম। মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ের রিফাত আহমদ। পনোইর চক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মরিয়ম হক। আল রাইয়ান মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষার্থী হুমায়রা ইসলাম। বিবিরাই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী গুলজার আহমদ ছামি। আছিরগঞ্জ আলিম মাদ্রাসার শিক্ষার্থী তানিমা বেগম।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর ২০২৪ ইং চতুর্থ ইব্রাহিম আলী মেধাবৃত্তি পরিক্ষা বিশিষ্ট কমিউনিটি নেতা যুক্তরাজ্য প্রবাসী কামরুল আলম দুলাল এর পৃষ্ঠপোষকতায় সিলেটের আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :