

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস গোলাপগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগ ৬ ডিসেম্বর (শুক্রবার )গোলাপগঞ্জ পৌর অডিটরিয়ামে কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র মজলিস গোলাপগঞ্জ পৌর শাখার সভাপতি সাদিকুর রহমান-এর সভাপতিত্বে ও গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার সভাপতি শেখ হুসাইন আহমদ সাব্বির-এর সঞ্চালনায় শিক্ষা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলার সভাপতি ছাত্রনেতা সালমান আহমদ।
কর্মী শিক্ষা সভায় শুরুতে দারসুল কুরআন পেশ করেন মাওলানা জাবের হুসাইন সাবেক প্রশিক্ষণ সম্পাদক ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলার প্রকাশনা সম্পাদক আদনান হুসাইন ইমন, সিলেট পূর্ব জেলার সাবেক বায়তুল মাল সম্পাদক সাইফুর রহমান, ছাত্র মজলিস গোলাপগঞ্জ পৌর শাখার সাবেক সভাপতি শাহিনুল ইসলাম রাজু, দক্ষিণ শাখার সেক্রেটারি মাহবুবুর রহমান ছামি, উত্তর শাখার সেক্রেটারি সায়েম আহমদ, পৌর শাখার সেক্রেটারি সাব্বির আহমদ, মাসুদ আহমদ রাজা, কাওসার আহমদ, সাইদুর রহমান, আব্দুল মজিদ প্রমুখ।
আপনার মতামত লিখুন :