গোলাপগঞ্জে ১১ বস্তা পলিথিন উ দ্ধা র, জরিমানা


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৪, ০০:১৯ /
গোলাপগঞ্জে ১১ বস্তা পলিথিন উ দ্ধা র, জরিমানা

গোলাপগঞ্জে পলিথিন বিরোধী মোবাইল কোর্টের অভিযান চালানো হয়েছে। বুধবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার ১ নং বাঘা ইউনিয়নের পরগনা বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এতে ১১ বস্তা পলিথিন (প্রায় ২০০ কেজি) উদ্ধার করা হয়।

এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে জায়েদ আহমদ (২৪) কে ৫০০০/- টাকা অর্থদন্ড এবং হোসেন মিয়া (৩০) কে ১০০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তরা অর্থদন্ড নগদে পরিশোধ করেন। অভিযান পরিচালনা করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল। এ সময় গোলাপগঞ্জ মডেল থানার পুলিশের একটি টিম অংশগ্রহণ করে।

পরিবেশের ভারসাম্য রক্ষায় উপজেলা প্রশাসন, গোলাপগঞ্জ, সিলেট কর্তৃক পলিথিন বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল।