টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর অহিদ সংবর্ধিত


admin প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৪, ১৭:০৭ /
টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর অহিদ সংবর্ধিত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে বিএনপির চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স এডভাইজার, লন্ডনের টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র ও বর্তমান কাউন্সিলর অহিদ আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার বেলা ৩ টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে সংবর্ধনা দেন সিলেট বিএনপির নেতৃবৃন্দ।

 

তিনি বলেন, আমি সাধারণ মানুষ। দলের একজন কর্মী। সাধারণ জনগনের সঙ্গে থাকতেই আমি পছন্দ করি। আমাদের নেতা তারেক রহমান নতুন ধারার রাজনীতি শুরু করেছেন। প্রচলিত ধ্যান ধারনার বাইরে মানুষের কল্যাণে, মানবিক মুল্যবোধ সম্পন্ন একটি রাজনৈতিক পরিবেশের সুচনা করছেন। তাই আমাদের নেতাকর্মীদেরও সংযমী হতে হবে। ভালোবাসা দিযে মানুষের মন জয় করতে হবে।

বিমানবন্দরে অহিদ আহমদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সবাই এক সঙ্গে বিমানে এলাম। আর আমি কেন ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হবো। সেখান দিয়ে বের হলেতো জনগনের সমস্যা বোঝা যাবে না। জনগনের সমস্যা বুঝতে হলে তাদের সঙ্গেই চলতে হবে। দলের নেতা তারেক রহমানের ম্যাসেজ একটাই-কাজ দিয়ে ভালোবাসা দিয়ে মানবিকতা দিয়ে মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে।

তিনি জুলাই অভ্যুত্থানে সরকার পতন আন্দোলনে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে বলেন, আমাদের সবাইকে এই মানুষগুলোর জন্য কাজ করতে হবে। তাদের পাশে, তাদের পরিবারের পাশে দাড়াতে হবে। এখন এটিই মুল কাজ। আর নির্বাচন এলে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে আমরা সবাই এ হয়ে কাজ করবো।

বিমানবন্দরে অহিদ আহমদকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইযুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এডভোকেট, এপিপি হাসান আহমদ পাটোয়ারী রিপন, সাইদ আহমদ, আনোয়ার হোসেন মানিক, মামুনুর রশীদ মামুন চেয়ারম্যান, এডভোকেট মামুন আহমদ রিপন, কুহিনুর আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি হেলালুজ্জামান হেলাল, পৌর বিএনপির সাধারন সম্পাদক নজরুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।