গোলাপগঞ্জে ৪র্থ অর্থনৈতিক শুমারির স্থায়ী কমিটির সভা


admin প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৪, ১৫:৩৭ /
গোলাপগঞ্জে ৪র্থ অর্থনৈতিক শুমারির স্থায়ী কমিটির সভা

গোলাপগঞ্জে ৪র্থ অর্থনৈতিক শুমারি ২০২৪ উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা ও পৌরসভার শুমারি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার ও শুমারি স্থায়ী কমিটির সভাপতি মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান মিন্টু সরকারের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠান শুরুতেই উপজেলা নির্বাহী অফিসার অর্থনৈতিক শুমারির ২০২৪ এর সারসংক্ষেপ তুলে ধরেন।

আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় স্থায়ী কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল বলেন অর্থনৈতিক শুমারির মূল লক্ষ্য হলো সময়ের বিবর্তনে একটি দেশের অর্থনীতিতে যে কাঠামোগত পরিবর্তন ঘটে, সে সর্ম্পকে সম্যক ধারণা লাভ করে। তিনি বলেন এবারের শুমারিটি ডিজিটাল পদ্ধতিতে MDM যুক্ত ট্যাবের মাধ্যমে CAPI পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহকারীবৃন্দের সকল তথ্যের কার্যক্রম গোপনীয় থাকবে। ৪র্থ শুমারিতে তথ্য সংগ্রহে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।