

বিশ্ব ব্যাংকের অর্থায়নে সাপোর্টিং রুরাল ব্রীজ রক্ষনা বেক্ষন প্রকল্পের আওতায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুর ব্রিজ ও অপ্রোচ মেরামত কাজ পরিদর্শন করেন পরামর্শক প্রতিষ্ঠানের ব্রীজ মেন্টেনেন্স ইঞ্জিনিয়ারিং টিম প্রতিনিধি ইঞ্জিনিয়ার আব্দুস সালাম মন্ডল ও ডিজাইন সুপারভিশন ইঞ্জিনিয়ার মুহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মাহমুদুল হাসান ও ঠিকাদারের প্রতিনিধিগন। পরিদর্শকগণ চলমান কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত কাজ বাস্তবায়নের জন্য পরামর্শ দেন।
এসময় উপজেলা প্রকৌশলী আশা প্রকাশ করে বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে শতভাগ কাজ সম্পন্ন করা সম্ভব হবে। দেশের প্রবাসী অধ্যুষিত জনপদ গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার জন্য অত্যন্ত গুরুতপূর্ন যোগাযোগ মাধ্যম হচ্ছে এ ব্রীজটি।
প্রতিদিন কয়েকটি উপজেলার হাজার হাজার মানুষ এই ব্রীজটি দিয়ে যাতায়াত করেন। মানুষের দীর্ঘ দিনের আবেদনের প্রেক্ষিতে প্রায় এক যুগ পূর্বে ব্রীজটি নির্মিত হলে বিশেষ করে পূর্ব সিলেটের লক্ষ লক্ষ মানুষের জীবনে নব দিগন্তের সুচনা হয়। বিশেষ করে অত্র জনপদ গুলোর লন্ডন প্রবাসীদের দীর্ঘ দিনের স্বপ্ন পুরন হলে তারা সিলেটে থেকে সরাসরি যানবাহন নিয়ে নিজ বাড়ীতে যেতে পারেন।
ব্রীজটি রক্ষনাবেক্ষণে কর্তৃপক্ষ বিশেষ গুরুত্ব দেয়ায় এলাকাবাসী ধন্যবাদ জানান।
আপনার মতামত লিখুন :