

গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি ক্যাডেট স্কুল এসোসিয়েশনের ২২ তম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার উপজেলার ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সমিতির অন্তর্ভূক্ত উপজেলার ৪২টি বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির ৯৩৪ জন ছাত্রছাত্রী অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করে।
অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো হচ্ছে গোলাপগঞ্জ এমসি একাডেমী মডেল স্কুল এন্ড কলেজ (প্রাথমিক শাখা), আবেয়া খানম ব্রিলিয়ান্স কেয়ার, গোলাপগঞ্জ আইডিয়াল পাবলিক স্কুল, সৃজনী বিদ্যাপীঠ গোলাপগঞ্জ, গোলাপকুঁড়ি শিশু বিদ্যালয়, হাতিমনগর ইসলামী একাডেমী, রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ (প্রাথমিক শাখা), খন্দকার ফরিদ উদ্দিন একাডেমী (চৌঘরী), বরায়া শিশু বিদ্যালয়, ব্রিলিয়ান্ট কেয়ার একাডেমী, নতুন কুঁড়ি শিশু বিদ্যালয়, কঁচিকন্ঠ শিশু বিদ্যালয়, শাহজালাল বেবী কেয়ার একাডেমী, নর্থ সুরমা একাডেমী, ভাদেশ্বর সৈয়দ ইফতেখারআলী শিশু বিদ্যালয়, আলোনিকেতন ইন্টারন্যাশনাল স্কুল, কুশিয়ারা সানমুন কিন্ডারগার্টেন, রংধনু কিন্ডাগার্টেন, চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন, বেবী কেয়ার একাডেমী, সানলাইট একাডেমী, ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুল, চাইল্ডহোম কিন্ডারগার্টেন, আদর্শ শিশু বিদ্যানিকেতন, ঢাকাদক্ষিণ জামেয়া ইসলামিয়া স্কুল, বাণিগাজি মর্নিংবার্ড প্রি-ক্যাডেট স্কুল, হাজী ইসমাইল আলী একাডেমী, ইক্রা কিন্ডারগার্টেন, প্রভাতী বিদ্যানিকেতন, আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয় সহ প্রায় ৪২ টি স্কুল।
২২ তম পরীক্ষায় শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ হল পরিদর্শন করেন। পরিদর্শনে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধরী, গোলাপগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বানী, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, গোলাপগঞ্জ কিন্ডার গার্ডেন এন্ড প্রি- ক্যাডেট স্কুল এসোসিয়েশন এর সভাপতি আজমল হোসেন চৌধরী, সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, সাংগঠনিক – জয়নাল আবেদিন, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক আবুল হাসনাত আলম, অর্থ সম্পাদক বিদ্যুৎ জ্যুতি পরকায়স্থ, সদস্য সেবক তালুকদার প্রমুখ।
পরিদর্শনকালে তারা বলেন, পাবলিক পরীক্ষার পাশাপাশি প্রাইভেট বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন এর ধারাবাহিক অংশ বলে মনে করেন।
বক্তারা বলেন, শিক্ষা ক্ষেত্রে দেশের সুনাম দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এই ধারাবাহিক অবস্থান অব্যাহত রাখতে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে তিনি আহবান জানান।
উল্লেখ্য গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশন ২০০১ সাল থেকে উপজেলার বিভিন্ন প্রাইভেট স্কুলে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও সমন্বি শিক্ষা ব্যবস্থা নিয়ে আসতে শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। এবারের পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন সুহৃদ রঞ্জন দাস।
আপনার মতামত লিখুন :