গোলাপগঞ্জের বাঘায় ছাত্র জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা ও সংবর্ধনা


admin প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৪, ১৫:১৯ /
গোলাপগঞ্জের বাঘায় ছাত্র জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা ও সংবর্ধনা

গোলাপগঞ্জে ছাত্র জমিয়ত বাংলাদেশ বাঘা ইউনিয়ন শাখার প্রশিক্ষণ কর্মশালা ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন।

শুক্রবার (০৮ নভেম্বর) ইউনিয়নের সোনাপুরস্থ হাবিব কনফারেন্স হলে শাখা সভাপতি হাফিজ কবির আহমদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক হাফিজ খুবায়েব আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন রাবেলের যৌথ সঞ্চালনায় প্রশিক্ষণ সভা ও এইচ.এস.সি/আলিম শিক্ষার্থীদেরকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন জমিয়ত সভাপতি মাওলানা নিজাম উদ্দিন বলেন, শিক্ষিত সমাজ জাতির কর্ণধার। আজকের তরুণ আগামীর ভবিষ্যত। অপরিকল্পিত রাষ্ট্রব্যবস্থার মাধ্যমে শিক্ষিত সমাজের ভবিষ্যত নষ্ট করে দিয়েছে লম্পট রাজনীতিকরা। তাই দেশের ভবিষ্যৎ তরুণ প্রজন্ম বিদেশে গিয়ে তাদের মেধা খরচ করছে, আর আমাদের সন্তান থেকে অন্যদেশ উপকৃত হচ্ছে। যখন কথা ছিলো তারা তাদের মেধা দেশে বিকশিত করবে আর দেশ উপকৃত হবে।

আজ ছাত্র জমিয়ত ছাত্র সমাজকে ম্যাসেজ দিচ্ছে, রাজনৈতিকভাবে আমরা যেকোনো মতাদর্শের হইনা কেনো? দেশকে সুসংগঠিত, উন্নত ও দুর্নীতিমুক্ত হিসাবে গঠন করতে আমরা সবাই প্রত্যয়ী হই। ইনশাআল্লাহ এই ছাত্র সমাজের মাধ্যমে দেশ পুণর্গঠিত হবেই”।

অনুষ্ঠানে ছাত্র জমিয়ত কর্মীদেরকে প্রশিক্ষণ প্রদান করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক লুকমান হাকিম।

এতে আরো বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বাঘা ইউনিয়ন শাখার সহ সভাপতি আমির উদ্দিন জালালি, সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম জুয়েল, মাওলানা এমাদ আহমদ, ছাত্র জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফিজ আব্দুস সালাম ও সিনিয়র সহ সভাপতি আবু সালেহ উসমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্র জমিয়তের কর্মীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

#নোমান