মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণের ‘আমার মক্তব বই’য়ের মোড়ক উন্মোচন


admin প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৪, ০৫:৫৬ /
মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণের ‘আমার মক্তব বই’য়ের মোড়ক উন্মোচন

জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণের মক্তব শিক্ষা সহায়ক বই ‘আমার মক্তব বই’য়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর ২৪ ইং) সকাল ১০টার সময় ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মিলনায়তনে শিক্ষাবোর্ড সভাপতি মাওলানা খাইরুল আমীন আনওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিয নোমান মাহফুজের পরিচালনায় উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ মাদরাসার শায়খুল হাদীস মাওলানা শরীফ উদ্দিন বসন্তপুরী, ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা জাকারিয়া, শিক্ষাবোর্ডের উপদেষ্টা ও মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা খাইরুল আমীন মাহমুদী, মাওলানা আব্দুল হান্নান পাকিস্তানী, মুফতি খালেদ আহমদ, মাস্টার আশরাফুল ইসলাম, শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আনোয়ার হোসেন হেলালি, অর্থ সম্পাদক মাওলানা শুয়াইব আহমদ আবিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিয মাওলানা মামুনুর রশীদ, মক্তব কল্যাণ সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান, সদস্য মাওলানা শামসুদ্দিন, মাওলানা জুবায়ের আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মক্তব শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। উলামায়ে কেরামও অতীতে মক্তব নিয়ে মেহনত করছেন। নাস্তিক্যবাদের মোকাবেলায় মক্তব শিক্ষা বিস্তারে সকলের কাজ করা বর্তমান সময়ে অপরিহার্য। সভায় বক্তারা জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণ কতৃর্ক প্রণয়নকৃত বইয়ের প্রসংসা করেন। বইটি মক্তব শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী বই।