গোলাপগঞ্জ জাতীয় যুব দিবস পালন


admin প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৪, ১৫:০৩ /
গোলাপগঞ্জ জাতীয় যুব দিবস পালন

গোলাপগঞ্জে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে এ দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণে করে আলোচনা সভায় মিলিত হয়৷

র‌্যালিতে উপজের বিভিন্ন উদ্যোক্তা ও যুব সংগঠনের বিপুল সংখ্যক লোক অংশ নেয়। এরপর উপজেলা অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সালা উদ্দিন ভূইয়া। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।

বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মুছলেহ উদ্দিন আহমদ, প্রবাসী বিএনপি নেতা ফেরদৌস আলম, উপজেলা জামাতনেতা জিন্নুর আহমদ চৌধুরী, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরীসহ বিভিন্ন যুব সংগঠনের লোকজন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের যুব দুইজন উদ্যোক্তার মধ্যে আড়াই লক্ষ টাকা যুব ঋণ বিতরণ করা হয়।