গোলাপগঞ্জ পৌর জামায়াতের আলোচনা সভা


admin প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৪, ১৮:০৭ /
গোলাপগঞ্জ পৌর জামায়াতের আলোচনা সভা

২৮ অক্টোবর আওয়ামীলীগ সন্ত্রাসীদের লগী বৈঠার তান্ডবে নির্মমভাবে শাহাদত বরণকারীদের স্মরণে গোলাপগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টায় পৌর জামায়াতের অস্থায়ী কার্যালয়ে ২০০৬ সালে আওয়ামীলীগের লগী বৈঠার তান্ডবের শাহাদত বরণকারীদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল খালিক।

পৌর জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মুরাদ খান শাহিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর জামায়াতের নায়েবে আমীর,সাবেক ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান,সেক্রেটারি কাজী শাহিদুর রহমান, এ্যাসিসটেন্ট সেক্রেটারি সেলিম আহমদ,পৌর জামায়াত নেতা মাওলানা আব্দুল কাদির, ফারুক আহমদ,জয়নুল ইসলাম, আমিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি এনামুল হক, আব্দুল মনাফ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকা সহ সারাদেশে জামায়াত শিবিরের সমাবেশে হামলা চালিয়ে ১৪ জন নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করে পৈচাশিক উল্লাস করে আওয়ামী হানাদাররা। খুনিদের বিরুদ্ধে মামলা হলেও আওয়ামী বাকশালীরা ক্ষমতায় আসার পর হত্যাকারীদের পুরষ্কৃত করে এবং মামলা তুলে নেয়ার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ করে। নেতৃবৃন্দ অবিলম্বে ২৮ অক্টোবরের খুনিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা পুণরায় সচল করে খুনিদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার জন্য অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি দাবী জানান।