জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণের সাধারণ সভা অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৪, ০৪:৪৫ /
জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণের সাধারণ সভা অনুষ্ঠিত

জালালাবাদ মক্তব শিক্ষাবোর্ড ঢাকাদক্ষিণের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ইং বাদ এশা ঢাকাদক্ষিণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ২য় তলায় বোর্ডের সভাপতি মাওলানা খাইরুল আমীন আনওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিয নোমান মাহফুজের পরিচালনায় সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় বোর্ড কতৃক প্রণয়নকৃত ‘আমার মকতব বই’ প্রকাশে আর্থিক সহযোগীতার দায়িত্ব নেন বিশিষ্ট সমাজসেবক এখলাছুর রহমান ছানু মিয়া। সভায় আগামী ৪ জানুয়ারী শনিবার ২০২৫ ইং বোর্ডের কেন্দ্রীয় বাৎসরিক পরীক্ষা, কেন্দ্র ভিত্তিক পরীক্ষা, প্রশ্নপত্রের মাধ্যমে মৌখিকভাবে পরীক্ষা, মক্তব সমূহের পরিদর্শন, জনপ্রতি পরীক্ষা ফি প্রদান, প্রয়োজনীয় কাগজপত্র , প্রবেশপত্র, সনদ, পরিদর্শন রিপোর্ট, মার্কশীট, রেজিষ্ট্রেশন সহ যাতবতীয় কাগজপত্র প্রস্তুত করা, পরিদর্শক নির্বাচন, পরীক্ষার দিন কেন্দ্র পরিদর্শন, ‘‘আমার মক্তব বই’’ ফাইনাল করা, পরীক্ষকের দায়িত্ব পালন, কেন্দ্র চিঠি প্রদান, সদস্য ফি, অন্তর্ভুক্তি ফি আদায়, পরীক্ষা বিষয়ক উপকমিটি গঠন, ২৭—১১—২০২৪ ইং বুধবার আগামী বৈঠক সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মুফতি খাইরুল আমীন মাহমুদী, জালালাবাদ ইমাম সমিতি ঢাকাদক্ষিণ ইউপি শাখার সহ সভাপতি মাওলানা আজিজুর রহমান, বিশেষ মেহমান বিশিষ্ট দানশীল এখলাছুর রহমান ছানু মিয়া, বোর্ডের সিনিয়র সহ সভাপতি মাওলানা মুফাজ্জল করীম, সহ সভাপতি মাওলানা ছয়ফুল আলম জিহাদী, সহ সাধারণ সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আনোয়ার হোসেন হেলালী, সহ পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আলিমুদ্দীন, অর্থ সম্পাদক মাওলানা শুয়াইব আহমদ আবিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিয মাওলানা মামুনুর রশীদ, মক্তব কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান, দপ্তর সম্পাদক মাহবুব হুসাইন জাকির, সদস্য মাওলানা শামসুদ্দীন, মাওলানা জুবায়ের আহমদ, জাকারিয়া আহমদ, হাফিয ইমরানুল হক তাহের, হাফিয লোকমান আহমদ, সাহেল আহমদ প্রমুখ।